ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিনযুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের শিয়া মুসলমানরা গত শুক্রবার পবিত্র জান্নাতুল বাকিতে ওহাবীদের বর্বর ধ্বংসযজ্ঞের বার্ষিকী পালন করেছে । মিশিগান প্রদেশের শিয়া মুসলমানরা পবিত্র জান্নাতুল বাকি ধ্বংসের এই বার্ষিকীতে ওহাবীদের বর্বর অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে অবিলম্বে জান্নাতুল বাকি পুন:নির্মান করার জন্য সৌদি সরকারের প্রতি আহবান জানেয়েছে । এদিনটি উপলক্ষ্যে বিশ্ব শিয়া পরিষদ জান্নাতুল বাকি ধ্বংসের এই দুঃখজন ঘটনা সম্পর্কিত বিভিন্ন ছবি প্রদর্শণী ও নাটকের আয়োজন করে । এদিকে পাকিস্তানের একটি সংগঠন জান্নাতুল বাকির পুন:নির্মানে পদক্ষেপ নেয়ার লক্ষ্যে সৌদি আরবে একটি উচ্চ পদস্থ প্রতিনিধী দল পাঠানোর জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে। অন্যদিকে পবিত্র জান্নাতুল বাকি ধ্বংসের এই বার্ষিকীতে ইউরোপের শিয়া মুসলমানরা জাতিসংঘের দপ্তরের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। ধর্মঘটকারীরা এসময় ঘোষণা করেন যতদিন পযর্ন্ত জান্নাতুল বাকি পুন:নির্মান করা না হবে ততদিন তাদের এধরনের কর্মসূচি অব্যাহত থাকবে । # 305261