জর্দানের দৈনিক আল দাস্তুরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জর্দানের জাতীয় বিশ্ববিদ্যাল ও সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় ও আন্তর্জাতিক ইসলামী চিন্তা ও গবেষনা কেন্দ্রের উদ্যোগে আম্মানে আগামী ১লা ও ২রা নভেম্বর ইসলামী দর্শণ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। জর্দানের সংস্কৃতি মন্ত্রী, জর্দানের জাতীয় বিশ্ব বিদ্যালয়ের প্রধান ও আন্তর্জাতিক ইসলামী গবেষণা পরিষদের পরিচালকসহ আরব ও ইসলামী দেশগুলোর দার্শনিক ও ইসলামী গবেষকদের উপস্থিতির মধ্যদিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে । সম্মেলনে ইসলামী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিশ্বব্যাপী ইসলামী চিন্তাদর্শনের আরো প্রসারে মুসলিম বিশ্বের করণীয় নিয়ে আলোচনা করা হবে ।# 307365