সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থা WAM এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের পরিবেশ বিষয়ক সমিতির সহায়তায় ও ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কোর উদ্যোগে মরক্কোর রাজধানী রাবাতে আগামী ১ থেকে ৩ নভেম্বর ইসলামী দেশগুলোর পরিবেশ বিষয়ক মন্ত্রীদের তিন দিন ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আইসিস্কো ইসলামী দেশগুলোর শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক রিপোর্ট তুলে ধরবে । এছাড়া এই বৈঠকে ইসলামী দেশগুলোর পরিবেশ বিষয়ক তথ্যকেন্দ্র নির্মান ও এইদেশগুলোর পরিবেশের উন্নয়ে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে ।# 307403