IQNA

মহিলা ইমামের নেতৃত্বে জুমআর নামায আদায়ের বিরুদ্ধে বৃটিশ মুসলিম নারীদের প্রতিবাদ

14:31 - October 20, 2008
সংবাদ: 1699407
বৃটেনের মুসলিম নারীরা শুক্রবার মহিলা ইমামের নেতৃত্বে জুমআর নামায আদায়কে ইসলামী শরীয়তের পরিপন্থী হিসেব উল্লেখ করে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
ইসলাম অনলাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বৃটেনের মুসলিম নারীরা শুক্রবার মহিলা ইমামের নেতৃত্বে জুমআর নামায আদায়ের বিরুদ্ধে অক্সফোর্ড শহরের রাস্তাগুলোতে বিক্ষোভ মিছিল করেছে । এই বিক্ষোভে অংশগ্রহণকারী বৃটিশ মুসলিম মহিলা ‘মরিয়নে রামজি’ বি বি সি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে গত শুক্রবার আমিনা ওয়াদুদ নামের এক মহিলা ইমামের নেতৃত্বে জুমআর নামায আদায়কে ইসলামী শরীয়তের পন্থী বলে উল্লেখ করেছেন। এদিকে অক্সফোর্ড শহরে অনুষ্ঠিত ‘‘ ইসলাম ও নারীবাদ ’’ শীর্ষক সম্মেলনের সামনে একদল বৃটিশ মুসলিম নারী সমবেত হয়ে গুরুত্বারোপ করে বলেন রাসুল (সা:) এর আদর্শ ও ইসলামী মূল্যবোধকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি । উল্লেখ্য নিউইয়র্কে আমিনা ওয়াদুদের নেতৃত্বে প্রথমবারের মতো জুমআর নামায অনুষ্ঠিত হলে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । বিশেষকরে সুন্নি আলেমরা এই ঘটনার তীব্র আপত্তি জানায়। এমনকি কেউ কেউ এই ঘটনাকে কুফরী বলে বর্ণনা করেন। সুন্নি আলেম ও ফকিহগণের মতে যে নামাযের জামাআতে পুরুষ থাকবে সেখানে কোন মহিলার ইমামতি ইসলামী শরীয়ত সম্মত নয় । কারণ রাসূল (সা:) কখনোই পুরুষের উপস্থিতি রয়েছে এমন কোন নামাযের জামাআতে কোন মহিলাকে ইমামতির দায়িত্ব দেন নি। তবে কোন কোন আলেমের মতে শুধুমাত্র মহিলাদের নামাযের জামাআতে একজন মহিলা ইমামতির দায়িত্ব পালন করতে পারেন। # 308217
captcha