‘ সৌদি গেজেট ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সোমবার রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘‘ ইসলামী বিশ্ব ও রাশিয়া ’’ শীর্ষক বৈঠকে পাঠানো এক বার্তায় ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সি’র পর্যবেক্ষক হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিন ইসলামী দেশগুলোর সাথে সহযোগিতা জোরদারের ব্যাপারে তার দেশের আগ্রহের কথা ঘোষণা করেছেন । রুশ প্রেসিডেন্ট তার ঐ বার্তায় আরো বলেন, রাশিয়া ও ইসলামী বিশ্বের মধ্যকার সম্পর্কের উন্নয়ন বিশ্বের দেশগুলোর মধ্যকার আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিকে আরো শক্তিশালী করবে। বৈঠকে সৌদিআরবের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ও ইসলামী দেশগুলোর মধ্যকার সহযোগিতা ধর্ম ও সভ্যতাগুলোর মধ্যকার সংলাপে প্রভাবশালী ভূমিকা রাখতে পারে একথা উল্লেখ করে বলেন, বিশ্ব যখন সামরিক ও দৃষ্টিভঙ্গীগত দ্বন্দ ও সংঘাতে জাড়িয়ে পড়েছে তখন ঐশী ধর্মগুলোর শিক্ষার উপর ভিত্তি করে পারস্পরিক সহযোগিতা ও সংলাপের পথ অনুসরণ করাই হচ্ছে বিশ্ব থেকে জাতিগত দ্বন্দ, সংঘাত, হিংসা - বিদ্বেষ , অন্যায় - অবিচার ও জুলুম- নির্যাতনের তীক্ত অভিজ্ঞতা মুছে ফেলার একমাত্র উপায়। # 312340