IQNA

মক্কায় ‘‘ অমুসলিম দেশগুলোতে ইসলামের পরিচিত " শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

11:51 - November 01, 2008
সংবাদ: 1702959
বিশ্ব ইসলামী পরিষদের উদ্যোগে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে মক্কায় ‘‘ অমুসলিম দেশগুলোতে ইসলামের পরিচিত " শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সৌদি দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে মক্কায় ‘‘ অমুসলিম দেশগুলোতে ইসলামের পরিচিত " শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ইসলামী দেশগুলোর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন ।এই সম্মেলন সম্পর্কে বিশ্ব ইসলামী পরিষদের মহাসচিব বলেন, অমুসলিম দেশগুলোতে ইসলামের প্রকৃত শিক্ষাকে সঠিকভাবে তুলে ধরার লক্ষ্যে করণীয় সম্পর্কে আলোচনা করাই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। সম্মেলনে অংশগ্রহণকারীগণ অমুসলিম দেশগুলোতে ইসলামের পরিচিতি তুলে ধরার ব্যাপারে তাদের নিজ নিজ মতামত ও দৃষ্টিভঙ্গী তুলে ধরবেন। # 312815
captcha