কূয়েতের দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কূয়েতে শুরু হওয়া এই আন্তর্জাতিক ইসলামী শিল্পমেলার পরিচালক সলেহ আল হামিদি বলেছেন, ইরানসহ মধ্যএশিয়া ও ককেশিয় অঞ্চলের দেশগুলোর হস্তশিল্পের পাশাপাশি বিভিন্ন সময়ের ইসলামী সভ্যতা ও সংস্কৃতির মূল্যবান নিদর্শনসমূহ এই মেলায় স্থান পেয়েছে। আর এসব হস্তশিল্প ও ইসলামী সভ্যতা ও সংস্কৃতির মূল্যবান নিদর্শনসমূহের মধ্যে রয়েছে ৩০০ প্রাচিন ও ঐতিহ্যবাহী কাপের্ট্, পবিত্র কাবা ঘরে ব্যবহারকৃত হিজরী ১২৬২ সালের চাদর ও দির্ঘ দিনের পুরনো যুদ্ধাস্ত্র প্রভৃতি । আর এসব জিনিসপত্রের মূল্যও আন্তর্জাতিক বাজারের পুরাকির্তীর নিদর্শণসমূহের মূল্যের তুলনায় কিছুটা কম হওয়ায় ক্রেতারাও বেশ স্বচ্ছন্দে এসব জিনিসপত্র ক্রয় করছেন বলে জনাব সলেহ আল হামিদি উল্লেখ করেন । তিনি আরো বলেন, হস্তশিল্প ও ইসলমী ঐতিহ্যের নিদর্শণ সমূহের প্রতি কূয়েতের জনগণের ব্যাপক চাহিদা থাকায় দেশটির জনগণ প্রতিবছরই এ ধরনের মেলাকে স্বাগত জানিয়ে আসছে । # 315862