ইয়ামেনের সরকারী বার্তাসংস্থা সাবহ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইয়ামেনের কোরআন প্রতিযোগিতা বিষয়ক কমিটির প্রধান আব্দুল মালেক দাউদ বলেছেন ইয়ামেনের পবিত্র কোরআন ও হাদিস শিক্ষা বিষয়ক সংগঠন মাঅয এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় ১২৮ জন পবিত্র কোরআনের হাফেজ অংশগ্রহণ করেন । ইয়ামেনের শিক্ষামন্ত্রনালয়ের অধিন দেশের ১৫ টি প্রদেশের ২৮ টি কোরআন শিক্ষাকেন্দ্রের অংশগ্রহণে এই কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় পবিত্র কোরআনের ১০ পারা, ২০ পারা ও পূর্ণ কোরআন শরীফের হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জনাব দাউদ বলেন , ইয়ামেনের তরুন ও যবসমাজকে পবিত্র কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।উল্লেখ্য এক সপ্তাহ ব্যাপী এই কোরআন প্রতিযোগিতায় এবারই প্রথম মহিলারা অংশ নিচ্ছেন ।# 316991