IQNA

বিভেদসৃষ্টির মাধ্যমে মুসলমানদের অবস্থানকে দূর্বল করার মর্কিন পরিকল্পনা

15:15 - November 09, 2008
সংবাদ: 1706250
সাম্রাজ্যবাদীদের মোকাবেলায় মুসলমানদের অবস্থানকে দূর্বল করার লক্ষ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল শিয়া ও সুন্নি মাজহাবের অনুসারীদের মধ্যে বিভেদ সৃষ্টির নয়া ষড়যন্ত্র গ্রহণ করেছে।
তথ্য সংস্থা আল মানারের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব নাইম কাসেম শুক্রবার আইভরিকোষ্টের মসজিদের ইমাম পরিষদের সভাপতি আবু বকর ফুফানার সাথে এক বৈঠকে বলেন, বিশ্বের মুসলমানরা যখন সাম্রাজ্যবাদী শক্তির মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তখন আমেরিকা ও ইসরাইলসহ আধিপত্যকামী দেশগুলো ইসলামী শক্তিকে দূর্বল করার জন্য শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে । তিনি আরো বলেন, শত্রুরা যখনই জোর জবরদস্তির মাধ্যমে মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতে ব্যর্থ হয় তখনই তারা মুসলমানদের মধ্যে বিভেদসৃষ্টির পরিকল্পনা গ্রহণ করে । কিন্তু লেবাননের বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ একথা প্রমাণ করেছে দেশটিতে বিভেদসৃষ্টির ষড়যন্ত্রের কোন স্থান নেই । তাই লেবাননী জাতির এই ঐক্যবদ্ধ অবস্থান থেকে শিক্ষা নিয়ে বিশ্বের সকল মুসলমানকে শত্রুদের যেকোন ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।এছাড়া এই বৈঠকে হিজবুল্লাহর পররাষ্ট্র দপ্তরের প্রধান আলী দাআমুশ ও আইভোরিকোষ্টের ইমাম পরিষদের পররাষ্ট্র বিষয়ক প্রধান জেবরাইল সিসে বর্তমান মুসলিম বিশ্বের সংকট মোকাবেলায় শিয়া ও সুন্নি মাজহাবের অনুসারীদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় করেন। # 317101
captcha