তথ্যসরবরাহকারী সংস্থা xinhuanet এর বরাত দিয়ে সিরিয়া থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কূদস প্রতিরক্ষা বিষয়ক জাতীয় সম্মেলনের মহাসচিব আব্দুল আযীয আল সাইদ রবিবার এক বিবৃতিতে আগামী ২৩ নভেম্বর সিরিয়ায় ‘‘ফিলিস্তিনীদের স্বদেশে প্রত্যাবর্তনের অধিকার’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার খবর দিয়ে বলেন, বিশ্ব মুসলিম ওলামা পরিষদ ও আরব চিকিৎসক ফোরামসহ ইসলামী দেশগুলোর প্রায় ৫০ টি সংগঠনের সহায়তায় এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । সম্মেলনে অংশগ্রহণকারীরা বায়তুল মোকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও হাজার হাজার ফিলিস্তিনী শরণার্থীদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার প্রতিষ্ঠা করার উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে। সম্মেলনে ইসলামীদেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তত: ৪ হাজার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। #
318295