কূয়েতের দৈনিক আল কাবুসের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিনযুক্তরাষ্ট্রের রাজস্ব মন্ত্রনালয়ের মহাপরিচালক দনিয়েল গেলসার বলেছেন বিশ্ব অর্থনৈতিক সংকট কাটাতে এবং আমেরিকার ব্যাংকিং ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাপনা ও পূঁজিবিনিয়োগ পদ্ধতির অভিজ্ঞতাকে কাজে লাগোনোর লক্ষ্যেই এই প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বিশ্বের পুঁজিবিনিয়োগ শিল্পে ইসলামী পুঁজিবিনিয়োগ পদ্ধতির গুরুত্বপূর্ণ অবস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন, হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবদিগণের সহায়তায় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন চালু করা হবে। তিনি আরো বলেন, এ উপলক্ষ্যে হারবার্ড বিশ্ববিদ্যালয়ে ইসলামী পূঁজিবিনিয়োগ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রায় ১০০ জন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবী অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে ।# 318785