IQNA

বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার প্রথম দিনের সমাপ্তী

22:20 - November 12, 2008
সংবাদ: 1707696
ইয়ামেন, ইরান, আইভরিকোষ্ট, বৃটেন, পাকিস্তান ও মিশরের পবিত্র কোআনের ক্বারী ও হাফেজগণের অংশগ্রহণের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার প্রথম দিন শেষ হয়েছে ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে । প্রথমদিনে ইয়ামেন থেকে পবিত্র কোরআনে ৩০ পারা হাফেজ বান্দার গালেব হাসান সাবিহ, ইরান থেকে পবিত্র কোরআনের ক্বারী মোহাম্মদ হাসান মোভাহেদী, আইভরিকোষ্ট থেকে ক্বারী আব্দুল্লাহ কামারা, ইরানী হাফেজ সাইয়্যেদ মেহদী হোসাইনী, বৃটেনের ক্বারী এবন আল দিন হাকিম, পাকিস্তানী হাফেজ অমের আব্দুল সামি ও মিশরের ক্বারী মোহাম্মদ নিয়াজী একে অপরের সাথে প্রতিযোগিতায় অংশ নেন । উল্লেখ্য বিশ্বের ৪০ টি দেশের পবিত্র কোরআনের হাফেজ ও ক্বারীদের অংশগ্রহণের মধ্যদিয়ে সোমবার থেকে ৪ দিন ব্যাপী বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয় । আগামী বৃহস্পতিবার পযর্ন্ত এই প্রতিযোগিতা চলবে । # 319198
captcha