সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থা WAM এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্যদিয়ে মঙ্গলবার থেকে ও আই সির অর্থনৈতিক কমিটির ৩৭ তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । সম্মেলনের উদ্বোধনী ভাষণে ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু ইসলামী দেশগুলোরসাথে বিশ্বের বিভিন্ন দেশ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠনগুলোর সম্পর্ক উন্নয়নে ও আই সির অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, মুসলিম বিশ্বের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে হলে ইসলামী দেশগুলোর মধ্যকার সম্পর্ককে আরো শক্তিশালী করার পাশাপাশি অমুসলিম দেশগুলোর সাথেও ইসলামী বিশ্বের সম্পর্ককে আরো জোরদার করতে হবে । এ অবস্থায় তিনি ও আই সির কাযর্ক্রমকে আরো বিস্তৃত করার লক্ষ্যে ইরাকের রাজধানী বাগদাদে এই সংস্থাটির একটি দপ্তর খোলার পাশাপাশি বেলজিয়ামের রাজধানী ব্রাসেল্স এও এই সংস্থার একটি দপ্তর খোলার ঘোষণা দেন । তিনি আরো বলেন, বেলজিয়ামের সরকারী কর্মকর্তাসহ ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা অনুযায়ী ধারনা করা হচ্ছে ২০০৯ সালের শুরুতেই ব্রাসেলস এ ও আই সির দপ্তর খোলা সম্ভব হবে । এছাড়া কোন ধর্মের প্রতি অবমাননাকর যেকোন পদক্ষেপকে নিষিদ্ধ করার দাবীতে ওআইসি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে যে তৎপরতা চালিয়ে আসছে তাতে খুব শিঘ্রই জাতিসংঘের সাধারণ পরিষদে এ ব্যাপারে আইন অনুমোদন করা সম্ভব হবে বলে ওআইসির মহাসচিব আশাপ্রকাশ করেন। সম্মেলনে বিশ্ব অর্থনৈতিক সংকটসহ ইসলামী পূঁজিবিনিয়োগ শিল্প ও ইসলামী আথির্ক প্রতিষ্ঠান গুলোর কাযর্ক্রম নিয়ে আলোচনা ও পরযালোচনা করা হবে বলে জানানো হয়েছে । # 318917