নিউজ চ্যানেল রসাদ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মধ্যপ্রাচ্য বিষয়ক নির্বাহী পরিচালক সরলী ওয়াটসন সৌদি আরবে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘিত হওয়ায় ব্যাপারে এক রিপোর্টে ঘোষণা করেছেন সৌদি সরকার দেশের শিয়া মাজহাবের অনুসারীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বৈষম্যপূর্ণ আচরণ করছে । তিনি আরো বলেন, সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আযিয এমন সময় নিউইয়র্কে ‘‘ধর্মগুলোর মধ্যে সংলাপ’’ শীর্ষক সম্মেলন করার প্দক্ষেপ গ্রহণ করেছেন যখন তার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ স্বাধিনভাবে তাদের ধর্মীয় আচার- অনুষ্ঠান পালন করতে পারছে না। তাই দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে আর কোন বৈষম্যের শিকার না হয় সেজন্য তিনি সৌদিসরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘‘ধর্মগুলোর মধ্যে সংলাপ’’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান । # 319374