IQNA

ভারতের বুম্বাইয়ে ‘‘ ইসলাম ও শান্তি ’’ শীর্ষক সম্মেলন

13:04 - November 16, 2008
সংবাদ: 1708771
বিশ্ব থেকে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে যেকোন ধরনের বিভ্রান্তির অবসানের লক্ষ্যে ভারতের বুম্বাইয়ে ‘‘ ইসলাম ও শান্তি ’’ শীর্ষক ১০ দিন ব্যাপী সম্মেলন শুরু হয়েছে।
ভারতের জনপ্রিয় চ্যানেল ‘‘জি নিউজ ’’ বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, বিশ্ব থেকে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে যেকোন ধরনের ভুল ধারনা দূর করার পাশাপাশি মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরিতে ইসলামের ভূমিকা পরযালোচনা করার লক্ষ্যে ভারতের বুম্বাইয়ে গত শুক্রবার থেকে ১০ দিন ব্যাপী ‘‘ ইসলাম ও শান্তি ’’ শীর্ষক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনে ভারতের ইসলামী গবেষণা সংস্থার সভাপতি ডঃ জাকের নায়েক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী ইসলামকে যেভাবে তুলে ধরা হয়েছে তারসাথে প্রকৃত ইসলামের কোন মিল নেই । কারণ শত্রুরা মুসলমানদের সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ইসলামকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করছে। এ অবস্থায় ইসলাম সম্পর্কে মানুষের সকল বিভ্রান্তির অবসান ঘটিয়ে প্রকৃত ইসলামকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য এই সম্মেলনে সমাজে ন্যায় বিচার, মানবাধিকার এবং শান্তি ও স্থিতিশিলতা প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা ও পরযালোচনা করা হবে। # 320379
captcha