IQNA

সৌদিআরবে ‘‘মুসলিম পরিবার ও সমকালীন চ্যালেঞ্জ ’’শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

22:42 - November 17, 2008
সংবাদ: 1709417
সৌদিআরবের রাজধানী রিয়াদে গতকাল থেকে ‘‘মুসলিম পরিবার ও সমকালীন চ্যালেঞ্জ ’’শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।
সৌদি দৈনিক আক্কস এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মুসলিম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এবং সৌদিআরবের ইসলাম ধর্ম ও ওয়াকফ মন্ত্রনালয়ের সহযোগিতায় গতকাল থেকে দুই দিন ব্যাপী ‘‘মুসলিম পরিবার ও সমকালীন চ্যালেঞ্জ ’’শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । সম্মেলনে মুসলিম সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ বিন আব্দুর রহমান আল সুয়ন বলেন, বর্তমানে স্যাটেলাইট চ্যানেল ও ইন্টারন্যাট ভিত্তিক ওয়েব সাইটের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মুসলিম পরিবারগুলো আজ নানা সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি । তিনি আরো বলেন, এসব স্যাটেলাইট চ্যানেল ও ইন্টারন্যাট ভিত্তিক ওয়েব সাইটের প্রভাবে আজ ইসলামী দেশগুলোতে সন্তান প্রতিপালনে মুসলিম পরিবারের ভূমিকা ধিরে ধিরে দূর্বল হয়ে পড়ার পাশাপাশি তালাক ও পারিবারিক কলহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে । আর এসব ঘটনা আন্তর্জাতিক সংগঠনগুলো বিশেষকরে মানবাধিকার সংস্থাকে মুসলমানদের উপর হস্তক্ষেপ করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। তাই প্রতিটি মুসলিম পরিবারের উচিত তাদের ভবিষৎ প্রযন্মকে প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলা, যাতে করে তারা বর্তমান এই সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয় । সম্মেলনে সৌদি আরবের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রীও তার ভাষণে বর্তমান অপসংস্কৃতির চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম পরিবারের সন্তানদেরকে সৎ ও মুত্তাকী করে গড়ে তুলতে ইসলামী আলেম সমাজের পাশাপাশি পরিবারের অভিভাবকদেরকেও আরো সচেতন হওয়ার আহবান জানান। # 321105
captcha