IQNA

বৃটিশ রাষ্ট্রদূতের সাথে বসনিয়ার গ্র্যান্ড মুফতির সাক্ষাৎ

20:20 - November 22, 2008
সংবাদ: 1711261
বসনিয়া হার্জেগোবিনার গ্র্যান্ড মুফতি মোস্তফা আফান্দি তাসরিচ মঙ্গলবার সারায়েভোতে বৃটিশ রাষ্ট্রদূত মাইকেল টিটমের সাথে বৈঠক করেছেন।
দৈনিক দেনুনি আওয়াজ এর বরাত দিয়ে বার্তাসংস্থা ইকনার বলকান শাখা জানিয়েছে, বসনিয়া হার্জেগোবিনার গ্র্যান্ড মুফতি মোস্তফা আফান্দি তাসরিচ মঙ্গলবার সারায়েভোতে বৃটিশ রাষ্ট্রদূত মাইকেল টিটমের সাথে সাক্ষাতে বসনিয়ার মুসলমানদে সাথে বৃটেনের পূর্ববর্তী রাষ্ট্রদূতের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বলেন, আশাকরছি বসনিয়ার ইসলামী সমাজের সাথে বৃটেনের দূতাবাসের এই সহযোগিতা অব্যাহত থাকবে । এসময় বসনিয়ায় ‍নিযুক্ত বৃটেনের রাষ্ট্রদূত মাইকেল টিটমও বসনিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সমাজের ভূমিকার প্রশংসা করে আন্তর্জাতিক পযার্য়েও তাদের এই শান্তি প্রতিষ্ঠার অভিজ্ঞতাকে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন। একইসাথে তিনি বিশ্বের ধর্মগুলোর মধ্যে সংলাপ প্রক্রিয়াকে আরো এগিয়ে নেয়ার জন্য বসনিয়ার ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান ।# 322564
captcha