IQNA

আফগানিস্তানে মার্কিন সেনাদের হাতে আটক মুসলমানদের উপর অমানবিক নিরযাতন অব্যাহত

20:23 - November 22, 2008
সংবাদ: 1711263
আফগানিস্তানের কারাগারগুলোতে মুসলমানদের উপর বিশেষকরে মহিলাদের উপর মার্কিন সেনারা অমানবিক নিরযাতন চালাচ্ছে বলে এক বৃটিশ সাংবাদিক খবর দিয়েছে ।
আফগানিস্তান থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মারিয়াম নামের এক বৃটিশ মুসলিম সাংবাদিক বলেছেন, আফগানিস্তানে মার্কিন সেনাদের হাতে আটক আফগান মুসলমানরা বিশেষকরে দেশটির মুসলিম নারীরা নির্মম নিরযাতনের শিকার হচ্ছে। তিনি আরো বলেন, আফগানিস্তানে মার্কিন সেনাদের হাতে এপযর্ন্ত ৬৫০ জন মুসলিম নারী আটক হয়েছে এবং এদের উপর চলছে ভয়াবহ নিরযাতন । তিনি গুরুত্বারোপ করে বলেন, আফগানিস্তানে মার্কিন সেনাদের হাতে আটক মুসলিম নারীদের উপর এই বর্বর নিরযাতনের ব্যাপারে মুসলিম জাতি নিরব থাকলে নি:সন্দেহে এই মুসলিম বোনদেরকে হারাতে হবে । তিনি আরো বলেন, মার্কিন সেনারা সম্পূর্ণ অবৈধভাবে এসব আফগান মুসলমানদের বিশেষকরে দেশটির মুসলিম নারীদের আটক করে তাদের উপর অমানবিক নিরযাতন চালাচ্ছে । তিনি মার্কিন সেনাদের এই বর্বর অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। #
323276
captcha