মিশরের দৈনিক আল আখবরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সমাজে নারীদের অবস্থান পর্যালোচনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের ভূমিকাকে আরো শক্তিশালি করার উপায় নিয়ে আলোচনা করা হবে। এছাড়া এই সম্মেলনে নারী শিক্ষার উন্নয়ন এবং নারীরা যাতে সমাজে কোন ধরনের সহিংস ও বৈষম্যমূলক আচরণের শিকার না হয় সে আলোচনা ও পর্যালোচনা করার কথা রয়েছে ।তাছাড়া এই সম্মেলনে সমাজে নারীদের অবস্থান সম্পর্কে সবার অবগতির জন্য একটি প্রস্তাব পাশ করা হবে বলে ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব এক বিবৃতিতে আশাপ্রকাশ করেন। ও আই সি’র মহাসচিব বলেন, সমাজের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই হলো নারী এবং একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলার পেছনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তাই নারীদের জীবনমানের উন্নয়নের বিষয়টি আমাদের বিশেষভাবে বিবেচনা করতে হবে। ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু আরো বলেন, ২০০৫ সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলনেও সমাজে নারীর ভূমিকা বিশেষভাবে প্রাধান্য পায় ।এরই ধারাবাহিকতায় মিশরের রাজধানী কায়রোয় ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এবারের বৈঠক নারী অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনসহ সবক্ষেত্রে নারীর অবস্থানকে আরো শক্তিশালী করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে ।324921