মিশরের দৈনিক আল আখবরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত ‘‘ইসলামী দেশগুলোর উন্নয়নে নারীর ভূমিকা’’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী নারী অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করলে সম্মেলনে অংশগ্রহণকারী ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সর্বম্মতিক্রমে তা গৃহীত হয় । মিশরের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বের নারীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ সমাজের বিভিন্ন অঙ্গনে নারীরা যাতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে সে বিষয়টির প্রতি লক্ষ্য রেখেই এই ইসলামী সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। মিশরের রাজধানী কায়রোয় এই সংগঠনের সদর দপ্তর প্রতিষ্ঠা করা হবে । উল্লেখ্য জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল ইউনিসেফ এবং নারীদের জন্য জাতিসংঘের উন্নয়ন তহবিল ইউনিফিম এর প্রতিনিধিদের অংশগ্রহণে গত ২৪ ও ২৫ নভেম্বর মিশরের রাজধানীয় কায়রোয় ইসলামী দেশগুলোর উন্নয়নে নারীর ভূমিকা শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। # 326209