তথ্যকেন্দ্র ‘মাঅ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের আদালতের বিচারক শেখ তিসির আল তামিমি ‘‘ সাম্যের ধর্ম ইসলাম ’’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, ইসলাম ধর্ম তার অনুসারীদেরকে উগ্র ও বিপদগামীতার পথ পরিহার করে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সহজ সরল পথে অগ্রসর হওয়ার আহবান জানায় । তিনি পবিত্র ইসলামকে সমগ্র বিশ্ব জাহানের ধর্ম হিসেবে উল্লেখ করে বলেন, ইসলাম হলো ন্যায় ও সাম্যের ধর্ম এবং এই ধর্মে চরমপন্থার কোন স্থান নেই । তিনি আরো বলেন, ইসলামে অপচয়কে যেমন অপছন্দনীয় কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে তেমনি দয়া ও দানশীলতাকে স্বাগত জানানো হয়েছে । উল্লেখ্য, দুইদিন ব্যাপী এই সম্মেলেনে জনাব তামিমি ছাড়াও এতে অংশগ্রহণকারী বিশিষ্ট চিন্তাবিদ ও বুদ্ধিজীবীগণ ইসলামে ভারসাম্যপূর্ণ নীতি সম্পর্কে তাদের নিজ নিজ মতামত ও দৃষ্টিভঙ্গী তুলেধরেন । # 326248