IQNA

সৌদিআরবের মক্কায় ইসলামী বিশ্বের মুফতিগণের সম্মেলন

10:49 - December 01, 2008
সংবাদ: 1714519
চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাত সৌদিআরবের মক্কায় ইসলামী বিশ্বের মুফতিগণের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ‘আঞ্জুমানে জাহনীয়ে ইসলামীর’ মহাসচিব খবর দিয়েছেন ।
সৌদি দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ‘‘ আঞ্জুমানে জাহনীয়ে ইসলামী’’ এর মহাসচিব আব্দুল্লাহ বিন আব্দুল মোহসেনুলতারকী মক্কায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আযিযের সরাসরি তত্ত্বাবধানে মক্কায় ইসলামী বিশ্বের মুফতিগণের বৈঠক অনুষ্ঠিত হবে । বৈঠকে বিশ্বের মুসলিম দেশগুলো ছাড়াও অমুসলিম দেশগুলোর সংখ্যালঘু মুসলিম নেতৃবৃন্দও অংশগ্রহণ করবেন বলে জানাগেছে । জনাব আব্দুল্লাহ বিন আব্দুল মোহসেনুলতারকী বলেন, ইসলামের বিভিন্ন বিষয়ে ফতোয়া জারীর ব্যাপারে মুসলিম বিশ্বের মুফতিগণের মধ্যে মতপার্থক্য থাকায় কোন কোন মহল এ থেকে ফায়দা হাসিলের চেষ্টা করছে । তিনি মুসলিম বিশ্বের মুফতিগণের নিজস্ব দৃষ্টিকোন থেকে ইসলামের বিভিন্ন বিষয়ে ফতোয়া জারির প্রচলনের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসলামের কোন বিষয়ে ফতোয়া জারি করার ব্যাপারে মুসলিম বিশ্বের মুফতিগণের মধ্যে কোন সমন্বয় না থাকায় এই মতপার্থক্যের সৃষ্টি হচ্ছে । তাই এসব মতপার্থক্যের অবসান ঘটিয়ে ইসলামের যেকোন সমস্যার সমাধানে মুসলিম বিশ্বের মুফতিগণের মধ্যে সমন্বয় সাধনের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করাই এই বৈঠকের অন্যতম প্রধান উদ্দেশ্য । # 327735
captcha