দৈনিক আরব নিউজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সুইডেনের বানিজ্যমন্ত্রী ইভ বজুরলিংক শনিবার সৌদি বানিজ্যমন্ত্রী জেইনাল আলী রেজার সাথে এক সাক্ষাতে বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ইসলামী দেশগুলোর মধ্যকার সহযোগিতা জোরদার হলে তা ইসলামী বিশ্ব সম্পর্কে ইউরোপের ভ্রান্ত ধারনার অবসান ঘটাতে সহায়তা করবে । ইসলামী বিশ্ব সম্পর্কে ইউরোপীয় জনগণের মাঝে যে ধারণা বদ্ধমূল হয়েছে তার সাথে প্রকৃত ইসলামের কোন সম্পর্ক নেই এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও মুসলিম দেশগুলোর মধ্যকার আলোচনা প্রক্রিয়া অব্যাহত থাকলে নি:সন্দেহে ইসলামী বিশ্ব সম্পর্কে ইউরোপীয়দের সকল ভুল ধারনার অবসান হবে। উল্লেখ্য সৌদিআরব ও সুইডেনের মধ্যে বানিজ্যিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে দুই দেশের বানিজ্যমন্ত্রীরা শনিবার এক বৈঠকে মিলিত হন ।# 327826