IQNA

বিশ্বের অসহায় ও দরিদ্র মুসলমানদের মাঝে কোরবানী ঈদের গোস্ত পৌছে দিতে তুরস্কের ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগ

13:05 - December 03, 2008
সংবাদ: 1715524
তুরস্কের ইসলামী ফাউন্ডেশন পবিত্র কোরবানীর ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে সৌদি আরবে হজ্ব পালন করতে আসা বিশ্বের ১১০ টি দেশের মুসলমানদের নিকট থেকে কোরবানীর অর্থ সংগ্রহ করছে ।
সংবাদ সংস্থা ‘‘ আখবরে দুনিয়া ’’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের ইসলামী ফাউন্ডেশন বিশ্বের অসহায় ও দরিদ্র মুসলমানদের মাঝে কোরবানী ঈদের গোস্ত পৌছে দিতে সৌদি আরবে হজ্ব পালন করতে আসা বিশ্বের ১১০ টি দেশের মুসলমানদের নিকট থেকে কোরবানীর অর্থ সংগ্রহ করছে । সূত্র জানিয়েছে, এই কোরবানীর অর্থ সংগ্রহ করার পর তুরস্কের ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে পশু কোরবানী করার পর ঐ কোরবানীর গোস্ত বিশ্বের ১১০ টি দেশের অসহায় ও দরিদ্রদের মাঝে বিলি করা হবে । বিশেষকরে প্রাকৃতিক দূর্যোগ ও যুদ্ধপিড়িত মানুষ, শরণার্থী, এতিম, বয়োবৃদ্ধ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে এসব কোরবানীর গোস্ত পৌছে দেয়া হবে ।# 327825
captcha