IQNA

জর্দান মসজিদুল আকসার অববমাননার নিন্দা জানিয়েছে

13:42 - December 10, 2008
সংবাদ: 1716725
জর্দান সরকার মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসায় ৭০ জন ইহুদির প্রবেশের ঘটনার নিন্দা জানিয়েছে একে ইসলামের প্রতি অবমাননার শামিল বলে বর্ণনা করেছেন।
জর্দান থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জর্দানের প্রচার ও যোগাযোগ মন্ত্রী নাসের জাওয়াদ বলেছেন, মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসায় ইহুদিদের প্রবেশের ঘটনা ইসলামের পবিত্রতার প্রতি অবমাননার শামিল । তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে এই ঘটনার জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন । জনাব জাওয়াদ ইহুদিবাদীদের এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্বসমাজের প্রতি আহবান জানান । # 330202
captcha