দৈনিক ‘‘ europenews ’’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বেলজিয়ামের ফেলন্দারয প্রদেশের সংস্কৃতি মন্ত্রী বৃহস্পতিবার ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ইসলামী শিক্ষা ও সংস্কৃতির সাথে বেলজিয়ামের মানুষকে আরো ভালোভাবে পরিচিত করানোর লক্ষ্যে বেলজিয়ামের ফেলন্দারয প্রদেশে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় । তিনি আশা প্রকাশ করে বলেন, ইসলাম ও মুসলমানদের সম্পর্কে কোন কোন পশ্চিমা গণমাধ্যমের ভুল তথ্য প্রচারের ফলে বেলজিয়ামসহ পাশ্চাত্যের মানুষের মাঝে ইসলাম সম্পর্কে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বেলজিয়ামের এই ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র সেই ভুল ধারনার অবসান ঘটিয়ে প্রকৃত ইসলাম সম্পর্কে নির্ভুল তথ্য সরবরাহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । # 332800