IQNA

তিউনেশিয়ার প্রেসিডেন্টকে কূদস শরীফের প্রতিকি চাবি উপহার

14:40 - December 14, 2008
সংবাদ: 1719028
ফিলিস্তিনীদের প্রতি সাহায্য ও সহযোগিতার স্বীকৃতিস্বরুপ তিউনেশিয়ার প্রেসিডেন্টকে কূদস শরীফের প্রতিকি চাবি উপহার দেয়া হয়েছে ।
জর্দানের দৈনিক আল দাস্তুরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের মুফতি মোহাম্মদ হোসাইন ও প্রধান বিচারপতি তিসির আল তামিমী তিউনেশিয়ায় বিশ্ব মানবাধিকার দিবসের ঘোষাণার ৬০ তম বার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে মজলুম ফিলিস্তিনীদের প্রতি সাহায্য ও সহযোগিতার স্বীকৃতিস্বরুপ তিউনেশিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বিন আলীকে কূদস শরীফের প্রতিকি চাবি উপহার দিয়েছেন। অনুষ্ঠানে তিউনেশিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বিন আলী নিরপরাধ ফিলিস্তিনীদের উপর ইহুদিবাদী ইসরাইলী সেনাদের অব্যাহত হামলা, কূদস শরীফে ইসরাইলের ইহুদি উপশহর নির্মানের অপচেষ্টা, মসজিদুল আকসার পাশে ইহুদি উপাসনালয় নির্মান ও ফিলিস্তিনীদের বিভক্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানে ইসরাইল কর্তৃক দেয়াল নির্মান বর্তমান কালের ইহুদিবাদী ইসরইলের অপরাধযজ্ঞের অন্যতম দৃষ্টান্ত । তিনি ইসরাইলের এসব পদক্ষেপকে মানবাধিকারের পরিপন্থী হিসেবে উল্লেখ্ করে দখলদার ইহুদিবাদীদের অব্যাহত আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিনী জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। একইসাথে তিনি ফিলিস্তিনী শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার পাশাপাশি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে ফিলিস্তিনী জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহবান জানান । # 333098
captcha