ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ তাসখিরির উপস্থিতির মধ্যদিয়ে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে আগামী মঙ্গল ও বুধবার ‘‘ ইসলামী ঐক্য ’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির কারণ খতিয়ে দেখার পাশাপাশি বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে। মালয়েশিয়ার ইউ এম বিশ্ববিদ্যালয়ের সভ্যতাগুলোর মধ্যে সংলাপ বিষয়ক কেন্দ্র ও মালয়েশিয়ায় অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কোয়ালালামপুরে দুইদিন ব্যাপী ‘‘ইসলামী ঐক্য’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে আয়াতুল্লাহ তাসখিরি ছাড়াও ইরান ও মালয়েশিয়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। # 333762