IQNA

ফ্রান্সে ইহুদি ধর্মগুরু ও মসজিদের ইমামগণের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন

11:43 - December 17, 2008
সংবাদ: 1720082
ফান্সের রাজধানী পেরিসে সমবার থেকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইহুদি ধর্মগুরু ও মসজিদের ইমামগণের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।
ইসলাম অনলাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিন, ইসরাইল, জর্দান, সিরিয়া, অষ্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো থেকে আগত ৮৫ জন বিশিষ্ট ইহুদি ও ইসলামী চিন্তাবিদগণের উপস্থিতিতে গত সমবার থেকে পেরিসে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইহুদি ধর্মগুরু ও মসজিদের ইমামগণের তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।পেরিসের উত্তরাঞ্চলী শহর দারুনেসীর মুসলিম ইউনিয়নের সভাপতি হাসান শালগুমী ও সম্মেলনে অংশগ্রহণকারী মসজিদের ইমামগণ তথ্যকেন্দ্র ইসলাম অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইসলাম ও ইহুদি ধর্মের অনুসারীদের মধ্যে শন্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি এবং শান্তি প্রক্রিয়াকে আরো জোরদার করার লক্ষ্যে ইহুদি ধর্মগুরু ও মসজিদের ইমামগণের সম্মেলনের আয়োজন করা হয় । জনাব শালগুমি আরো বলেন, ফ্রান্সে ইহুদি ও মুসলমানদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের চমৎকার নজির রয়েছে এবং আমরা চাই ফ্রান্সে ইহুদি ও মুসলমানদের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নজির বা দৃষ্টান্তকে এই সম্মেলনের মাধ্যমে অন্যান্য দেশগুলোর কাছে তুলে ধরতে । উল্লেখ্য ২০০৫ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস্ এ ইহুদি ধর্মগুরু ও মসজিদের ইমামগণের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় আর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৬ সালে স্পেনের সেভইয়া শহরে । # 334814
captcha