সৌদিআরবের সরকারী বার্তাসংস্থা ( spa ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসরাইলের কারাগারে আটক ২৪ বছর বয়সী ফিলিস্তিনী নাগরিক মোহাম্মদ মানসুরকে একই কক্ষে আটক অপর বন্দীদেরকে পবিত্র কোরআন শিক্ষা দেয়ায় ইসরাইলী সেনাদের হাতে নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে । কুদস দখলদার ইসরাইলী সেনারা তাদের ইসলাম বিদ্বেষী নীতির অংশ হিসেবে গত জুন মাসেও পবিত্র কোরআন অবমাননা করে । তারা পবিত্র এই গ্রন্থের কিছু পৃষ্ঠা ছিড়ে টুকরো টুকরো করে পদদলিত করে । উল্লেখ্য ইসরাইলের কারাগারে বর্তমানে অন্তত: ১১ হাজার ফিলিস্তিনী আটক রয়েছে এবং এসব কারাবন্দীদের উপর চলছে ইসরাইলী সেনাদের অবর্ণনীয় নির্যাতন ।# 334321