কূয়েতের দৈনিক আল কাবুসের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী অর্থনীতিবিদ ও শিল্প প্রতিষ্ঠান বিষয়ক বিশেষজ্ঞদের অংশগ্রহণের মধ্যদিয়ে কূয়েতে আগামী ১১ ও ১২ই জানুয়ারী ইসলামী আর্থীক প্রতিষ্ঠানগুলোর নবম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে । সম্মেলনে বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে ইসলামী আর্থীক প্রতিষ্ঠানগুলোর অবস্থান পর্যালোচনা করার পাশাপাশি ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও পূঁজিবিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা হবে বলে এই সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি আব্দুল আযীয আল যরুল্লাহ ঘোষণা করেছেন ।# 336130