রাজনৈতিক বিশ্লেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ মোহাম্মদ জাফার সদত মোসাভী ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে গাজা উপত্যকায় ইসরাইলী অপরাধযজ্ঞের প্রতি ইঙ্গিত করে বলেন, ফিলিস্তিনে ইহুদিবাদীদের দখলদারিত্ব ও আধিপত্যকে আরো বিস্তৃত করার লক্ষ্যেই ইসরাইলী সেনারা অধিকৃত ফিলিস্তিনে তাদের আগ্রাসী তৎপরতাকে আরো জোরদার করেছে। জনাব মুসাভী বলেন, ফিলিস্তিনের ইসমাইল হানিয়া সরকার ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনীদের প্রতিরোধ আন্দোলনের প্রতি সর্বাত্মকভাবে সমর্থন জানানোয় দখলদার ইসরাইলীরা এখন এ অঞ্চলের স্বাধীনতাকামীদের প্রতিবাদী কন্ঠস্বরকে স্তব্ধ করে দেয়ার পরিকল্পণা গ্রহণ করেছে । তিনি আরো বলেন, ইহুদিবাদীরা অধিকৃত ফিলিস্তিনে তাদের আগ্রাসী তৎপরতাকে আরো তীব্রতর করার মধ্যমে গাজাসহ অধিকৃত ফিলিস্তিনের নির্যাতীত মানুষের প্রতিরোধ সংগ্রামকে দূর্বল করার চেষ্টা করলেও মাতৃভূমি রক্ষায় দৃঢ় সংকল্পবদ্ধ সংগ্রামী ফিলিস্তিনীদের কাছে তাদের সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে । # 332984