আরব লীগের উপ মহাসচিব মোহাম্মদ সাবিহ শুক্রবার কায়রোয় এক সাংবাদিক সম্মেলনে ফিলিস্তিনের গাজা পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের অবস্থানের নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের হামলা ও অবরোধ অব্যাহত থাকায় সেখানকার মানুষ যখন মানবেতর জীবন যাপন করছে তখন জাতিসংঘের মহাসচিব বানকিমুন গাজায় ইসরাইলের এই অব্যাহত অপরাধযজ্ঞ নিরসনের ব্যাপারে কোন ভূমিকা না নিয়ে বরং উল্টো যারা ইসরাইলের অত্যাধুনিক অস্ত্রের মোকাবেলায় বেঁচে থাকার জন্য লড়াই করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি জাতিসংঘ মহাসচিবকে গাজা পরিস্থিতির ব্যাপারে আন্তর্জাতিক সংগঠনগুলোর রিপোর্টের প্রতি নজর দেয়ার আহবান জানিয়ে বলেন, ইসরাইলী সেনারা গাজায় যে বর্বর আগ্রাসনে লিপ্ত হয়েছে তা সকল আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি অবিলম্বে মজলুম ফিলিস্তিনীদের উপর ইসরাইলের এই বর্বর অপরাধযজ্ঞের অবসান ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের মহাসচিবের প্রতি আহবান জানান ।# IRNA