তথ্যকেন্দ্র ইসলাম অনলাইন এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসাংস্থা ইকনা জানিয়েছে, মার্কিন WUST রেডিওতে গতকাল থেকে সাপ্তাহিক অনুষ্ঠান ‘‘ওয়াশিংটনে মুসলমানদের আওয়াজ’’ এর প্রচার শুরু হয়েছে । অনুষ্ঠানের পরিচালক মেহদী বারই জানিয়েছেন প্রতি রবিবার ওয়াশিংটন সময় বেলা ১১.৫ থেকে ১২ টা পযর্ন্ত এই অনুষ্ঠান প্রচারিত হবে । তিনি আরো বলেন, আমেরিকার জনগণের কাছে প্রকৃত ইসলাম তুলে ধরার পাশাপাশি ইসলাম ও মুসলমানদের সম্পর্কে যেকোন প্রশ্ন ও অভিযোগের জবাব দেয়াই এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য । জনাব মেহদী বলেন, গতকাল প্রচারিত ‘‘ওয়াশিংটনে মুসলমানদের আওয়াজ’’ শীর্ষক অনুষ্ঠানের প্রথম পর্বে মার্কিনযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম কংগ্রেস সদস্য কিস মুরিস লিসন মুসলমানদের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ এবং মার্কিনযুক্তরাষ্ট্রের সংখ্যালঘু মুসলমানদের অবস্থা পযার্লোচনা করেন । মার্কিনযুক্তরাষ্ট্রের মুসলমানদের সমস্যা তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের অনুষ্ঠান প্রচারকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জনাব মেহদী বলেন, ‘‘ওয়াশিংটনে মুসলমানদের আওয়াজ’’ শীর্ষক সাপ্তাহিক এই অনুষ্ঠানে মানুষের নাগরিক অধিকার এবং ইসলামী অর্থনীতি, সংস্কৃতি ও রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা ও পযার্লোচনা করা হবে । # 338791