কূয়েতের সরকারী বার্তাসংস্থা ( KUNA) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইউরোপের ইসলামী পরিষদ রবিবার এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলার প্রতিবাদে বিভিন্ন মসজিদ ও ইসলামী কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করার জন্য ইউরোপের মুসলমানদের প্রতি আহবান জানিয়েছে । একইসাথে এই বিবৃতিতে গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত হামলা ও অবরোধের অবসান ঘটাতে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ গ্রহণের জন্য আরব ও ইসলামী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে। উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশের ১০০ টিরও বেশি ইসলামী সংগঠন ইউরোপের ইসলামী পরিষদের সদস্য । # 340021