সংবাদ সংস্থা রয়টার্স আল আরাবিয়ে এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ওমানের প্রচারমন্ত্রী ও এই বৈঠকের আয়োজক কমিটির সভাপতি হামাদ আর রশেদী সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের এই বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলা ও অব্যাহত অবরোধ প্রসঙ্গটি বিশেষভাবে প্রাধান্য পাবে। তিনি আরো বলেন, বৈঠকে অংশগ্রহণকারীগণ গাজায় ইসরাইলী সেনাদের নৃশংস গণহত্যা অবিলম্বে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করবেন । এছাড়া দুই দিন ব্যাপী এই বৈঠকে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে অভিন্ন মূদ্রা চালু, আন্তর্জাতিক মুক্ত বানিজ্য বিষয়ক সমঝোতাচুক্তির পর্যালোচনা এবং এই দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করা হবে ।উল্লেখ্য পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠন । সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন ও কূয়েত এই পরিষদের সদস্য। # 340059