IQNA

লন্ডনের ইসলামী ঐক্য সম্মেলনে গাজায় ইসরাইলী হামলা প্রসঙ্গে আলোচনা

14:14 - December 30, 2008
সংবাদ: 1725066
লন্ডনে দ্বিতীয় আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনের দ্বিতীয় দিনে গত রবিবার ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ।
তথ্য সংস্থা ইরাকের আওয়াজ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনায় লেবাননের মুসলিম ওলামা পরিষদের সভাপতি শেখ আহমাদ আল যিন, ইরাকের আদ দাওয়া পার্টির নেতা শেখ আব্দুল হালিম আল যাহেরী, বিশিষ্ট আলেম সাইয়্যেদ মোহাম্মদ হোসাইন ফাজলুল্লাহর প্রতিনিধি সাইয়্যেদ মোহাম্মদ আল হাকিমী, ইরাকের সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জবের আল জবেরী ও কূয়েতের ইসলামী গবেষক জামাল শাত্তা অংশ নেন। আলোচনায় ফিলিস্তিনের গাজা পরিস্থিতি বিশেষভাবে প্রাধান্য পায় ।এছাড়া এই বৈঠকে ইসলামী ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় ।উল্লেখ্য গত শনিবার বৃটেনের রাজধানী লন্ডনে দ্বিতীয় আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন শুরু হয় এবং সমবার এক বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হয়েছে ।# 340099
captcha