IQNA

ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের পর্যালোচনা

13:38 - January 02, 2009
সংবাদ: 1725545
ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে গতকাল ফ্রান্সের রাজধানী পেরিসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
তথ্যকেন্দ্র রয়টার্স আল আরাবিয়ে এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে গতকাল ফ্রান্সের রাজধানী পেরিসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের গাজা সংকট নিরসনের উপায় নিয়ে পর্যালোচনা করেছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বারনার্ড কুশনার বলেছেন, গাজায় ইসরাইলী বিমান হামলা তীব্রতর হওয়ায় তা ইউরোপীয় দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে ।জনাব কুশনার বলেন, ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের সহায়তায় শান্তিপূর্ণ উপায়ে গাজা সংকট নিরশনের চেষ্টা করছে এবং একইসাথে বিপর্যস্ত গাজাবাসীদের কাছে ঔষধ, জ্বালানী ও খাদ্যসামগ্রী পৌছে দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে । তিনি গাজায় ইসরাইলের গত তিন দিনের হামলায় ৩২৫ জনেরও বেশি মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে অবিলম্বে গাজায় ইসরাইলী হামলা বন্ধ করার আহবান জানান। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নকে গাজার বিপর্যস্ত মানুষের সবচেয়ে বড় মানবিক ও আর্থিক সহায়তাদানকারী হিবেবে দাবী করে গাজার মানুষের সবধরনের জরুরী সহায়তা দেয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তুতির কথা ঘোষণা করেন ।# 340843
captcha