IQNA

গাজা সংকট নিরসনে বিশ্বের নেতৃবৃন্দের প্রচেষ্টা যথেষ্ট নয় : বান কি মুন

13:39 - January 02, 2009
সংবাদ: 1725550
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গাজায় ইসরাইলী গণহত্যার ব্যাপারে বিশ্বের নেতৃবৃন্দের নিরব ভূমিকার সমালোচনা করে বলেন, গাজা সংকট নিরসনের ব্যাপারে বিশ্বের নেতৃবৃন্দের চেষ্টা যথেষ্ট নয় ।
তথ্যকেন্দ্র আল আরাবিয়ে এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে বলেছেন, গাজায় ইসরাইলী অবরোধের অবসান ও বিমান হামলা বন্ধ করার ব্যাপারে আরব ও পশ্চিমাদেশগুলোর নেতৃবৃন্দ যে চেষ্টা চালিয়ে আসছে তা যথেষ্ট নয় । তিনি অবিলম্বে এই সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।এছাড়া জাতিসংঘের মহাসচিব তার এই বিবৃতিতে গাজা সংকট নিরসনের ব্যাপারে মিশরের রাজধানী কায়রোয় আরবদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে গাজায় ইসরাইলী অবরোধের অবসান ও দখলদার সেনাদের অব্যাহত বিমান হামলা বন্ধ করার ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশাপ্রকাশ করেন ।# 340811
captcha