তথ্যকেন্দ্র আরব অনলাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলী সেনারা যখন ফিলিস্তিনের গাজায় অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে সেখানকার নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করছে তখন ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সি’র পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল গাজা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সৌদিআরবের জেদ্দায় জরুরী বৈঠকে বসেছেন। বৈঠকে অবিলম্বে ইসরাইলী সেনাদের অব্যাহত গণহত্যা ও পাশবিক নির্যাতনের হাত থেকে গাজাবাসীকে বাঁচাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করার কথা রয়েছে । এদিকে গত শুক্রবার ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু গাজা সংকট নিরসনের উপায় নিয়ে তুরস্ক ও সেনেগালের প্রেসিডেন্ট, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আরব লীগের মহাসচিব ও হামাস নেতা খালেদ মাশআলের সাথে টেলিফোনে আলোচনা করেছেন ।একই সাথে তিনি গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত বিমান হামলা বন্ধ করতে পদক্ষেপ নেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জ্যাভিয়ার সোলানা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজ্জা রাইস ও বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিবন্ডের কাছে পৃথক পৃথকভাবে চিঠি দিয়েছেন ।# 342709