তথ্যকেন্দ্র ‘‘ ইরাকের আওয়া ’’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিনযুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশে গত রবিবার রাতে ইমাম হোসাইন ( আ:) এর শাহাদতের স্মরণে শোকানুষ্ঠানে আহলে বাইয়েত প্রেমিক মুসলমানরা মর্সিয়া ও মাতমে অংশ নেন। এছাড়া এই অনুষ্ঠানে সৌদি আরবের বিশিষ্ট শিয়া আলেম মোহাম্মদ বিন আলী আল হারায কারবালার হৃদয়বিদারক ঘটনা এবং বেহেশতের যুবকদের সরদার হযরত ইমাম হোসাইন (আ:) এর জীবনী সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি ইমাম হোসাইন ( আ: ) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার মহান দায়িত্ব কাধে নিয়ে যেকোন অন্যায়, অবিচার ও জুলুম নির্যানের বিরুদ্ধে মুসলমানদেরকে রুখে দাঁড়ানোর আহবান জানান । একইসাথে তিনি ইরাকের কাজেমাইনে ইমাম মূসা কাজেম ( আ:) এর মাজার যিয়ারতকারীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান ।# 344231