IQNA

নাইজেরিয়ায় ২৩ তম জাতীয় কোরআন প্রতিযোগিতা

9:38 - January 07, 2009
সংবাদ: 1728159
নাইজেরিয়ায় আগামীকাল থেকে ২৩ তম জাতীয় কোরআন প্রতিযোগিতা শুরু হবে
তথ্যসংস্থা ‘Daily Triumph’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নাইজেরিয়ার উসমান দিন ফেদিউ বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আগামীকাল থেকে দেশটির ২৩ তম জাতীয় কোরআন প্রতিযোগিতা শুরু হবে। এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তা ‘আল হাজি ওসমান আবুজার’ সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, নাইজেরিয়ার ২৯ টি প্রদেশের পবিত্র কোরআনের ক্বারীগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ।এরইমধ্যে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিটি প্রদেশ থেকে সর্বোচ্চ ১০ জন প্রতিনিধি বাছাই করা হয়েছে । তিনি আরো বলেন, এই প্রতিযোগিতা অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নাইজেরিয়ার বাইচি প্রদেশের ফেডারেল প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে আগামীকাল থেকে এই প্রতিযোগিতা শুরু হবে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। # 344622
captcha