IQNA

ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে আয়োজিত তিনদিন ব্যাপী সম্মেলনের সমাপ্তী

9:56 - January 11, 2009
সংবাদ: 1729262
ইসলামী শিক্ষাকে ঢেলে সাজানোর লক্ষ্যে বাংলাদেশে অনুষ্ঠিত তিন দিনব্যাপী সম্মেলন শুক্রবার শেষ হয়েছে ।
বাংলাদেশের দৈনিক নিউ ন্যাশন এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে বাংলাদেশে ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংগঠন আইসিসকোর জাতীয় কমিশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যপী সম্মেলন শুক্রবার শেষ হয়েছে । সম্মেলনে ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংগঠন আইসিসকোর আঞ্চলিক মহাসচিব আব্বাস সাদরী এবং ইউনেসকোর জাতীয় কমিশনের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ হাসানসহ দেশের বিভিন্ন ইসলামী শিক্ষাকেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।সম্মেলনে ইসলামী শিক্ষা ব্যাবস্থাকে আরো উন্নত ও আধুনিক তথ্য-প্রযুক্তি নির্ভরকরে গড়ে তুলার লক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। # 345563
captcha