IQNA

গাজায় ইসরাইলী গণহত্যার সমর্থনে মার্কিন কংগ্রেসে প্রস্তাব অনুমোদন

14:20 - January 11, 2009
সংবাদ: 1729464
ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত গণহত্যা ও পাশাবিক নির্যাতনের সমর্থনে শুক্রবার মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব পাশ করা হয়েছে।
আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিন কংগ্রেসে গাজায় ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের সমর্থনে শুক্রবার রাতে একটি প্রস্তাব পাশ করা হয়। এই প্রস্তাবের পক্ষে ৩৯০ টি এবং বিপক্ষে ৫ টি ভোট পড়ে। প্রস্তাবে গাজায় ইসরাইলী হামলার ব্যfপারে যেকোন ধরনের সমালোচনার তীব্র বিরোধীতা করা হয় ।এছাড়া এই প্রস্তাবে গাজায় ইসরাইলী হামলা মোকাবেলা না করে ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য ফিলিস্তিনের সংগ্রামী দলগুলো বিশেষকরে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের প্রতি আহবান জানানো হয় । এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র ‘স্কট স্টাঞ্জেল’ এক বিবৃতিতে গাজার বর্তমান পরস্থিতির জন্য হামাসকে দায়ী করে বলেন, ইসরাইলের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ যুদ্ধ যতদিন বন্ধ না হবে ততদিন গাজায় ইসরাইলী হামলা চলবে ।মার্কিনযুক্তরাষ্ট্র একইভাবে বৃহস্পতিবার রাতে গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বিরোধীতা করে । # 345561
captcha