IQNA

ফিলিস্তিনের গাজায় জাতিসংঘের মানবিক সাহায্য পাঠানোর পরিকল্পনা

14:19 - January 13, 2009
সংবাদ: 1730543
ফিলিস্তিনের গাজায় খাদ্যসংকট তীব্রতর হওয়ায় জাতিসংঘের বিশ্ব খাদ্য পরিকল্পনা সংস্থা জরুরী ভিত্তিতে সেখানে খাদ্য সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করেছে ।
বার্তাসংস্থা এ পি পি এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্ব খাদ্য পরিকল্পনা সংস্থা গাজায় খাদ্যসংকট তীব্রতর হওয়ায় গাজার বিপর্যস্ত মানুষের কাছে জরুরী ভিত্তিতে খাদ্য সাহায্য পৌছে দেয়ার উপর গুরুত্বারোপ করেছে । বিশ্ব খাদ্য পরিকল্পনা সংস্থার নির্বাহী পরিচালক যুযেট শিরন বলেন, ঝড়, বন্যা ও ভূমিকম্পের মতো বিভিন্ন দূর্যোগের শিকার দুস্থ ও অসহায় মানুষের কাছে খাদ্য সাহায্য পৌছে দেয়া আমাদের দায়িত্ব হলেও গাজা উপত্যকা ইসরাইলী সেনাদের দ্বারা অবরুদ্ধ থাকায় সেখানে খাদ্য সামগ্রী পাঠানো অনেকটা কঠিন হয়ে পড়েছে ।# 346907
captcha