IQNA

ইসরাইলের সাথে যেকোন ধরনের সম্পর্ক হারাম : আয়াতুল্লাহ হয়েরী

11:54 - January 18, 2009
সংবাদ: 1732441
ইরাকের বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ হয়েরী ইসরাইলের সাথে সব ধরনের সম্পর্ক চ্ছিন্ন করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহবান জানিয়ে দেশটির সাথে যেকোন ধরনের সম্পর্ককে হারাম বলে বর্ণনা করেছেন।
তথ্যকেন্দ্র ‘ইরাকের আওয়াজ ’এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরাকের বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ কাজেম হয়েরী গতকাল নাজাফ শরীফে দেয়া এক বিবৃতিতে গাজায় ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞের কথা উল্লেখ করে দেশটির সাথে সবধরনের সম্পর্ক চ্ছিন্ন করার জন্য আরব দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন । তিনি ইসরাইলের সাথে যেকোন ধরনের সম্পর্ককে হারাম বলেন বর্ণনা করেছেন । এমনকি তিনি ইসরাইলী কোন পণ্য কেনা বেচা করাও মুসলমানদের জন্য হারাম বলে উল্লেখ করেন্ । আয়াতুল্লাহ হয়েরী গাজার বর্তমান এই দুর্যোগময় মুহুর্তে নিরপরাধ মজলুম ফিলিস্তিনীদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করার জন্য আরব দেশগুলোর প্রতি আহবান জানান। # 349685
captcha