IQNA

গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয় হয়েছে : ইসরাইলী দৈনিক

14:14 - January 20, 2009
সংবাদ: 1733605
ইসরাইলী সামরিক বিশেষজ্ঞ ‘রুন বিন ইয়াশাই’ স্বীকার করেছেন ইসরাইল গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে ।
দৈনিক ‘আল শার্গ আল আওসাত’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসরাইলী দৈনিক ইয়াদিউত অহরনূতে প্রকাশিত এক রিপোর্টে ইসরাইলী সামরিক বিশেষজ্ঞ রুন বিন ইয়াশাই স্বীকার করেছেন ইসরাইল গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে । ইসরাইলী দৈনিক ইয়াদিউত অহরনূতের যুদ্ধ বিষয়ক সাংবাদিক ও সামরিক বিশেষজ্ঞ রুন বিন ইয়াশাই বলেন, গাজায় ইসরাইলী হামলার মূল লক্ষ্য ছিল অধিকৃত দক্ষিণ ফিলিস্তিনের নিয়ন্ত্রন গ্রহণ ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করা । কিন্তু ইহুদিবাদী সেনারা তাদের এই অব্যাহত হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ গাজার নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করা ছাড়া আর কিছুই অর্জন করতে পারে নি এবং এই গণহত্যার দৃশ্য ইসরাইলের বিজয়ের দৃশ্য নয় । এদিকে ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ও যুদ্ধমন্ত্রী ইহুদ বারাক গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত হামলায় তাদের লক্ষ্য অর্জিত হয়েছে বলে যে মন্তব্য করেছেন ইসরাইলের এই সামরিক বিশেষজ্ঞ তাকে বিষ্ময়কর হিসেবে বর্ণনা করেছেন ।এদিকে ইসরাইলের অপর দৈনিক মোয়রিউ গাজায় ইসরাইলের টানা ২২ দিনের অমানবিক হামলার ব্যাপারে বিশ্লেষনমূলক এক রিপোর্টে লিখেছে ইসরাইলী সেনারা গাজা যুদ্ধের সমাপনী দৃশ্যটা তাদের বিজয়ের প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও তারা এই হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ শত শত নিরপরাধ ফিলিস্তিনীর প্রাণহানী ও গাজার আবাসিক এলাকার ধ্বংযজ্ঞ ছাড়া আর কিছুই অর্জন করতে পারে নি ।# 350874
captcha