IQNA

বাহরাইনে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

14:16 - January 20, 2009
সংবাদ: 1733610
বাহরাইনের রাজধানী মানামায় গতকাল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।
বাহরাইনের দৈনিক আল ওয়াকত এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাহরাইনের বিশিষ্ট কোরআন বিশেষজ্ঞদের উপস্থিতির মধ্যে দিয়ে গতকাল মানায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।এই প্রতিযোগিতায় বিজয়ী ১১ জন পবিত্র কোরআনের ক্বারী ও হাফেজগণের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এই প্রতিযোগিতায় যেসব দেশের প্রতিনিধিরা বিজয়ী হয়েছেন সেই দেশগুলো হলো জর্দান, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, তিউনেশিয়া ও মালয়েশিয়া । # 350741
captcha