IQNA

ভারতের কাশ্মিরে ‘ফিলিস্তিনের সাথে সংহতি’ শীর্ষক সম্মেলন

14:20 - January 20, 2009
সংবাদ: 1733614
ভারতের কাশ্মিরে রবিবার ‘ফিলিস্তিনের সাথে সংহতি’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
তথ্যকেন্দ্র ‘গ্রেটার কাশ্মীর’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ এবং শত্রুদের মোকাবেলায় সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানোর লক্ষ্যে রবিবার কাশ্মীরে ‘ফিলিস্তিনের সাথে সংহতি’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে কাশ্মিরের মুসলিম নেতৃবৃন্দ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে এ ব্যাপারে কোন কোন ইসলামী দেশের নিরব ভূমিকার তীব্র সমালোচনা করেন । সম্মেলনে কাশ্মিরের জামায়াতে আহলে হাদিস এর সভাপতি মৌলনা শওকত আহমাদ বলেন, মুসলমানদের মধ্যকার ঐক্য ও সংহতিকে আরো শক্তিশালী করার মাধ্যমে ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান গ্রহণ করার এখনই সময় । # 350751
captcha