IQNA

আরব কৃষক লীগের বৈঠকে মার্কিন ও ইসরাইলী পণ্য বর্জন করার আহবান

15:17 - January 26, 2009
সংবাদ: 1736240
লেবাননের কৃষক লীগ আরবদেশগুলোর কৃষি বিষয়ক সংগঠন আরব কৃষক লীগের কেন্দ্রীয় পরিষদের বৈঠকে মার্কিন ও ইসরাইলী পণ্য বর্জন করার আহবান জানিয়েছে ।
লেবাননের দৈনিক ‘আল মুস্কাকবেল’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের শিকার মজলুম ফিলিস্তিনীদের সমর্থনে আয়োজিত আরবদেশগুলোর কৃষি বিষয়ক সংগঠনগুলোর কেন্দ্রীয় পরিষদের নিয়মিত বৈঠকে লেবাননের কৃষক লীগ মার্কিন ও ইসরাইলী পণ্য বর্জন করার আহবান জানিয়েছে ।বৈঠকে লেবাননের কৃষি মন্ত্রী ইলী সেকাফ, আরব কৃষক লীগের মহাসচিব মানসূর তাবিকেসহ লেবানন, আলজেরিয়া, ‍তিউনেশিয়া, ইয়ামেন ও সিরিয়ার কৃষক লীগের মহাসচিবগণ উপস্থিত ছিলেন ।বৈঠকে অংশ্গ্রহণকারীগণ মার্কিন ও ইসরাইলী পণ্য বর্জন করার ব্যাপারে একটি কমিটি গঠন করার আহবান জানিয়েছেন । একইসাথে এই বিবৃতিতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আরবদেশগুলোর তৎপরতা আরো জোরদার করার আহবান জানানো হয় ।# 354013
captcha